| ১১ অক্টোবর ২০২৫, শনিবার রাজধানীর উত্তরা সী শেল হোটেলে অনুষ্ঠিত হয়েছে মিশাম ফিডস লিমিটেড-এর “বিক্রয় ও বিপণন সভা–২০২৫”। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মাসুম বিল্লাহ ও পরিচালকবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন মিশাম গ্রুপের সিইও মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আবুল বাশার মিঠুসহ বিক্রয় ও বিপণন বিভাগের সকল কর্মকর্তা ও টিম সদস্যবৃন্দ।
সভায় প্রতিষ্ঠানের বর্তমান বিক্রয় কার্যক্রম, বাজার সম্প্রসারণ কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা মাঠপর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মিশাম ফিডস সর্বদা মানসম্মত ফিড উৎপাদন ও কৃষকের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।” সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। |







