দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ট্রেনিং কমপ্লেক্সে আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মোস্তাফিজুর রহমান, মাননীয় সদস্য (সচিব), কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন এবং সভাপতি হিসেবে ছিলেন ড. মোহাম্মদ খালেকুজ্জামান, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

এ সময় বক্তারা বলেন, কৃষির যান্ত্রিকীকরণে দেশীয় উদ্ভাবিত কৃষিযন্ত্রগুলোর কার্যকারিতা, সাশ্রয়ী প্রযুক্তি ও বাজার সম্প্রসারণের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করলে কৃষকের কাছে এসব যন্ত্র সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কর্মশালায় ব্রি-এর বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে যান্ত্রিক ধান কাটা ও মাড়াই প্রযুক্তি, সার প্রয়োগ যন্ত্র, বীজ বপন মেশিনসহ বিভিন্ন কৃষিযন্ত্রের উন্নয়ন ও উদ্ভাবন বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের উদ্যোগে।