| রংপুরের পীরগাছায় আজ ১১ অক্টোবর ২০২৫, শনিবার “বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড”-এর আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো পরিবেশক ও খামারি সমাবেশ-২০২৫। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত পরিবেশক ও খামারিরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পোল্ট্রি ও ফিশ ফিড শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং খামারিদের আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বক্তারা বিশেষ কৃতজ্ঞতা জানান মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ডিভিশনাল হেড, মারফিউল ট্রেডার্স-এর প্রোপ্রাইটর এবং বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি, যাদের সহযোগিতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, খামারিদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তাদের অভিজ্ঞতা বিনিময় এবং মানসম্মত ফিড সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিই এ সমাবেশের মূল উদ্দেশ্য। খামারিরাও তাদের নানা সমস্যা, চাহিদা এবং বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন। তারা বলেন, বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস-এর পণ্য মানসম্মত ও নির্ভরযোগ্য হওয়ায় খামার পরিচালনায় আস্থা বাড়ছে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। |







