| মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ অক্টোবর ২০২৫ শনিবার চট্টগ্রামের ভেটেরিনারি অনুষদ ডিন কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রামের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান। সভায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বিভাগের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ বিভাগ, চট্টগ্রাম। |







