| যশোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রাণিসম্পদ ও পোল্ট্রি খাতের অন্যতম প্রতিষ্ঠান Paragon-এর নতুন বিভাগীয় অফিস। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ডিলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্যবসায়িক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারস্পরিক আস্থা, সুসম্পর্ক ও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। ডিলাররা নতুন বিভাগীয় অফিস চালুর উদ্যোগকে স্বাগত জানান এবং এটিকে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই বিভাগীয় অফিসের মাধ্যমে এখন থেকে ডিলার সেবা, ল্যাব কার্যক্রম এবং অঞ্চলভিত্তিক অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে মানবসম্পদ ও হিসাব সংক্রান্ত বিভিন্ন সেবাও এখান থেকেই সম্পন্ন হবে। এছাড়া খামারিরা এই অফিসের ল্যাব সুবিধার মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এতে মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত হবে এবং খামারিদের প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর Mehran Rahman। বক্তারা বলেন, ডিলার ও খামারিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে প্যারাগন দেশের প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে চায়। সবশেষে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকল ডিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। |







