শেকৃবি’র সাথে হকৃবি’র সমঝোতা চুক্তি

কৃষি প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার পরিধি বাড়াতে শেরেবাংলা কৃষি বিশ্ববদ্যিালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ২৭ এপ্রিল ২০২৬ বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ । বিশেষ অতিথি হিসাবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, শেকৃবি’র ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী উপস্থিত ছিলেন। শেকৃবি’র পক্ষ থেকে রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোঃ বদরুল আমিন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষী হিসেবে পরিচালক বহি:রাঙ্গন কার্যক্রম ড. মোঃ জামশেদ আলম এবং ড. মোঃ আবুবক্কর সিদ্দিক স্বাক্ষর করেন।