শেকৃবির সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হলেন আনিসুর রহমান তালুকদার খোকন ও সানজিদা ইসলাম তুলি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মনোনয়নে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এবং মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সিন্ডিকেট সদস্যদ্বয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আজ ১৬ জুন সকাল ১১টায় সানজিদা ইসলাম তুলি বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পরিচালক (সাউরেস) ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিচালক (ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্র) অধ্যাপক ড. নাহিদ জেবা, পরিচালক (আইসিটি) অধ্যাপক ড. মো. জামিলুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহেল বাকী, রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শেকৃবি ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার নবনির্বাচিত সিন্ডিকেট সদস্যদ্বয়ের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছে।