শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের পিতার ইন্তেকাল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ গোলাম সারোয়ার-এর পিতা আব্দুর রহিম (৮৫) আজ ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ৮.০০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আব্দুর রহিম-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের মৃত্যুতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় সংশ্লিষ্ট সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।