| বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে বাকৃবির রোভারবৃন্দের অংশগ্রহণে সোমবার ১২ জানুয়ারি ২০২৬ বিকেল ৪:৩০ টায় বার্ষিক ক্যাম্পের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, সহযোগী এডভাইজার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং বার্ষিক ক্যাম্প পরিচালক ও গ্রুপ সম্পাদক ড. মো: জহিরুল আলম । এছাড়া দুইজন রোভার তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারী ৬০ জন রোভারকে সনদপত্র বিতরণ করা হয়।
প্রফেসর ড. মো: শহীদুল হক তার বক্তব্যে বলেন- রোভার স্কাউট একটি শিক্ষামূলক, সেবাধর্মী ও সেবার মানসিকতা তৈরী করে সুনাগরিক হিসেবে দেশ সেবার আত্মনিয়োগ করে থাকে এবং রোভারগন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতাসহ জাতীয় দিবসগুলোতে কাজে দায়িত্বশীল ও প্রশংসনীয়তা অর্জন করছে। বিশেষভাবে রোভারের গ্রুপ সম্পাদক ড. জহিরুল আলম এই সহশিক্ষা কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো উল্লেখ করেন, প্রাক্তন রোভারগন ইতোমধ্যে দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। বার্ষিক ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্কীল ডেভেলপমেন্ট সক্ষমতা বাড়াতে, এসডিজি, প্রাথমিক প্রতিবিধান, উদ্ধার কাজ, জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। ২০-২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপি বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিসোর্স পারসন উক্ত ক্যাম্পে গেস্ট শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। |







