| শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সহজে ও সাশ্রয়ী মূল্যে ক্রয়ের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে টিএসসি প্রাঙ্গণে স্থাপিত টিএসসি মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করেন।
শিক্ষার্থীদের দৈনন্দিন চাহিদা পূরণের উদ্দেশ্যে টিএসসি প্রাঙ্গণে চারটি দোকানের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, এগ্রিবিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, নবাব সিরাজ-উদ-দ্দৌলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, বেগম রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আক্তার বানু, অপরাজিতা ’২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তার, টিএসসি পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন এবং খামার তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) কৃষিবিদ মোঃ আকতার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা ও সুবিধা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেষ্ট। টিএসসি মার্কেট শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে টিএসসি মার্কেটের সার্বিক সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল আউয়াল। |







