| স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এর উদ্যোগে সম্প্রতি ফিসারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন, বগুড়া (FEAB) এর সদস্যদের নিয়ে সাইন্টিফিক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
FEAB এর সাধারণ সম্পাদক শওকত উসমান আবীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এর প্রোডাক্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান, জোনাল সেলস ম্যানেজার রেজাউল করিম, এক্সিকিউটিভ-একুয়া সার্ভিস ডিপার্টমেন্ট আব্দুল্লাহ আল মামুন, এক্সিকিউটিভ-ভেটেরিনারি সার্ভিস ডিপার্টমেন্ট ডা. আহসানুল আলম রাজন, ফিল্ড ম্যানেজার মো. রাশেদুজ্জামানসহ বগুড়ায় কর্মরত সেলস অফিসারগণ। এছাড়াও FEAB কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। সাইন্টিফিক আলোচনার পূর্বে কেক কাটার মাধ্যমে স্কয়ারের নতুন প্রোডাক্ট এর উদ্বোধন করা হয়। প্রোডাক্টটির বৈশিষ্ট্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোডাক্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান। সেমিনারে অংশগ্রহণকারীরা এটিকে একটি সুন্দর ও শিক্ষামূলক আয়োজন হিসেবে অভিহিত করেন। আকর্ষণীয় গিফট প্রদান ও প্রাণবন্ত আলোচনার জন্য FEAB এর পক্ষ থেকে স্কয়ার এগ্রোভেট ডিভিশনকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। |







