| বরিশালের একটি স্বনামধন্য হোটেলে গত ২৭শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো প্রভিটা গ্রুপের বরিশাল বিভাগীয় ডিলার মিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভিটা গ্রুপের এমডি ও সিইও সুলেখা ইব্রাহিম এবং ডিরেক্টর রেদওয়ানুল হক ভূঁইয়া। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্যে উঠে আসে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, ডিলারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং কৃষক ও মাঠ পর্যায়ের মানুষের প্রতি প্রভিটার অঙ্গীকার।
প্রধান অতিথি তার বক্তব্যে খামারীদের সমস্যার সমাধানে কার্যকর সহায়তা এবং উন্নত ফলাফলের জন্য টেকসই সমাধান প্রদানের ওপর জোর দেন। একইসঙ্গে দেশের পুষ্টি চাহিদা পূরণে এক নতুন বিপ্লব আনয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন প্রভিটা গ্রুপের নতুন প্রজন্মের ডিরেক্টর রেদওয়ানুল হক ভূঁইয়া। ডিলারদের সম্মাননা প্রদান, উপহার বিতরণ এবং এক আনন্দঘন ফটোসেশনে জমে ওঠে অনুষ্ঠানের পরিবেশ।
প্রভিটা পরিবারকে একত্রিত করে এ আয়োজন পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। প্রভিটা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মো. নুরুন্নবী ভূঁইয়ার দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে অগ্রযাত্রার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। |








