| বগুড়া সদর উপজেলার বারোপুর এলাকায় জাপফা কমফিড বাংলাদেশ পিটিই লিমিটেড-এর নতুন অফিস ও ডিপো উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব সেলস এন্ড মার্কেটিং ডা. মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মো. মোস্তফা কামাল। এছাড়া অনুষ্ঠানে কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপফা কমফিড দীর্ঘদিন ধরে দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতে গুণগতমানসম্পন্ন ফিড সরবরাহ করে আসছে। বগুড়ায় অফিস উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের খামারিরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা স্থানীয় খামারিদের উদ্দেশ্যে আধুনিক খামার ব্যবস্থাপনা, সুষম খাদ্য ও প্রাণিস্বাস্থ্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন। শেষে দেশীয় খামার শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। |







