নোয়াখালীর হাতিয়ার সাগরীকা বাজারে আজ ১২ নভেম্বর ২০২৫ “আধুনিক খামার ব্যবস্থাপনা” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান হাতিয়া পোল্ট্রি ফিড এর আয়োজনে এবং আমান ফিড লিমিটেড এর সৌজন্যে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ, কুমিল্লা জোন, আমান ফিড লিমিটেড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম, প্রোপাইটর, হাতিয়া পোল্ট্রি ফিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন, ম্যানেজার, আমান ফিড লিমিটেড।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. দিদারুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), আমান ফিড লিমিটেড। তিনি আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক, রোগ প্রতিরোধে কার্যকর পদ্ধতি ও উন্নত ফিড ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. মো. এরশাদ হোসেন এবং মো. আরমান হোসেন। সেমিনারে স্থানীয় খামারী ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা পান।







