২৭তম বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের বিএআরসি পরিদর্শন

২৭তম বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাগণের ইনডাকশন ট্রেনিংয়ের প্রতিষ্ঠান সংযুক্তি কর্মসূচির অংশ হিসেবে সদ্য যোগদানকারী ৩৯ জন কর্মকর্তা ১৯ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) পরিদর্শন করেন।

পরিদর্শন উপলক্ষে বিএআরসি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আব্দুছ ছালাম নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, গবেষণা ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে বিএআরসি’র ভূমিকা সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ) ড. কাজী মুজিবুর রহমান, বিএআরসি’র পরিচালক (জনশক্তি ও প্রশিক্ষণ) ড. মোঃ মাহফুজ আলম এবং প্রধান ট্রেনিং অফিসার জনাব মোঃ আল মোবাচ্ছের হোসেন।

আলোচনা সভায় বক্তারা কৃষি গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং নবীন কৃষি ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রতিষ্ঠান সংযুক্তি কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।