| বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর আয়োজনে “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা–২০২৫” আজ ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার গাজীপুরের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে শুরু হয়েছে।
তিন দিনব্যাপী এই কর্মশালায় বাড়ির বিভিন্ন গবেষণা কেন্দ্র, বিভাগ ও আঞ্চলিক স্টেশনের বিজ্ঞানীরা ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা কার্যক্রমের মূল্যায়ন এবং ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা পরিকল্পনা প্রণয়ন করবেন। কর্মশালায় দেশের কৃষি গবেষণায় নতুন উদ্ভাবন, ফসল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং কৃষকের আয় বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। এছাড়া বাড়ির বিভিন্ন পরিচালক, বিজ্ঞানী, কর্মকর্তা ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, কৃষি গবেষণাকে সময়োপযোগী করতে মাঠের বাস্তবতা, কৃষকের চাহিদা এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। |








