| বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বন ইউনিটের আয়োজনে আজ ১১ নভেম্বর ২০২৫, বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘Annual Review Workshop on Agroforestry in Bangladesh: Research Review 2024-25 & Research Planning 2025-26’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএআরসি’র সদস্য পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ড. মোঃ বক্তীয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শফিকুল বারি। স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি বন ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম মাহবুব, এবং সঞ্চালনা করেন বন ইউনিটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী নূর-এ-আলম জুয়েল। কর্মশালায় বিএআরসি’র সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান বিজ্ঞানী, কর্মকর্তা ও শিক্ষকসহ প্রায় ৭০ জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালার কারিগরি সেশনে অংশগ্রহণকারীরা ২০২৪-২৫ অর্থবছরের গবেষণার অগ্রগতি উপস্থাপন করেন এবং ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা পরিকল্পনা প্রণয়ন করেন। আয়োজকরা জানান, কর্মশালার আলোচনায় উঠে আসা সুপারিশসমূহ কৃষি বনায়ন গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |







