Arena Agro-এ চীনের ভেটেরিনারি কোম্পানি TTX প্রতিনিধিদলের সৌজন্য সফর অনুষ্ঠিত

বাংলাদেশের কৃষি ও পশুপালন খাতে প্রযুক্তিনির্ভর সেবা ও পণ্যের উদ্ভাবনে কাজ করে যাওয়া ময়মনসিংহ এ অবস্থিত Arena Agro এর অফিসে আজ ২৪ অক্টোবর ২০২৫ সৌজন্য সফরে এসেছেন চীনের অন্যতম শীর্ষস্থানীয় ভেটেরিনারি কোম্পানি JINAN TIANXIANG CO., LTD. (TTX)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন TTX কোম্পানির প্রতিনিধি মিস শারলি (Sharley) এবং মি. অ্যালেন (Allyen)। তাদের এই সফরে Arena Agro পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

Arena Agro-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) খন্দকার মাহমুদ হোসেন জানান, “TTX-এর প্রতিনিধিদের এই সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক। এটি উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এই সম্পর্ক প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা বিনিময় এবং যৌথ উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও বলেন, “টেকসই উন্নয়ন এবং পারস্পরিক সাফল্যের লক্ষ্যে একসাথে কাজ করার জন্য আমরা অত্যন্ত উৎসাহী। Arena Agro সর্বদাই আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের কৃষি ও ভেটেরিনারি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

TTX প্রতিনিধিরা Arena Agro-এর চলমান প্রকল্প, পণ্য ও উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
Arena Agro-এর পক্ষ থেকে TTX প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।