এগ্রো বিজনেস ডাইরেক্টরীর ২য় সংস্করণ আসছে আগামী জানুয়ারিতেঃ বিজ্ঞাপন ও তথ্য পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথ্যসমৃদ্ধ প্রকাশনা ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশের প্রস্তুতি চলছে। যারা এখনও তাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা তথ্য প্রদান করেননি, তাঁদেরকে আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উক্ত সময়সীমার পর আর কোনো নতুন কোম্পানির তথ্য সংযোজন করা সম্ভব হবে না বলে সম্পাদকীয় সূত্রে জানানো হয়েছে।

এই ডাইরেক্টরীতে থাকবে বাংলাদেশের প্রতিষ্ঠিত ভেটেরিনারি মেডিসিন কোম্পানি, ফিড মিল, হ্যাচারি, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক কোম্পানি, ভেটেরিনারি ডায়াগনস্টিক সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, লাইভস্টক সংশ্লিষ্ট সংগঠন, পেট ক্লিনিক, ডিম উৎপাদনকারী কোম্পানি, ফ্রোজেন ফুড বিক্রেতা, সার ও বীজ উৎপাদনকারী কোম্পানি, রাইস মিল, কৃষি বিশ্ববিদ্যালয় এবং পোল্ট্রি মেডিসিন বিক্রেতাদের বিস্তারিত তথ্য।

সম্পাদক মোঃ সোহাগ রহমান জানিয়েছেন, ‘এগ্রো বিজনেস ডাইরেক্টরী’-এর দ্বিতীয় সংখ্যা আগামী ৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ৬ষ্ঠ আহকাব ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এর প্রথম দিনে প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, “এই ডাইরেক্টরীতে সংকলিত তথ্য কৃষি খাতের সঙ্গে সম্পৃক্ত সকল স্তরের উদ্যোক্তা, গবেষক ও ব্যবসায়ীদের জন্য একটি কার্যকর রেফারেন্স হিসেবে কাজ করবে।”

বিজ্ঞাপন ও তথ্য প্রদানের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে:
মোঃ সোহাগ রহমান, সম্পাদক ও প্রকাশক
মোবাইল: ০১৩০৮-৪৯৫৪১৪
ই-মেইল: abdshohag24@gmail.com