| গতকাল ০৮ নভেম্বর ২০২৫ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকার মৎস্য উদ্যোক্তাদের নিয়ে ফিসটেক (বিডি) লিমিটেড ও ফিসটেক ল্যাবরেটরির যৌথ উদ্যোগে “ফিশ হেলথ ক্যাম্প” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
তেলাপিয়া চাষের জন্য খ্যাত এই অঞ্চলের মৎস্য উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সেমিনারে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা, ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধ ও আধুনিক চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে বিভিন্ন উপকারী ও অপকারী ব্যাকটেরিয়ার লাইভ ডেমোনস্ট্রেশন, আধুনিক মাছ চাষ সম্পর্কিত টেকনিক্যাল সেশন এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে ওপেন ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিসটেক (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারেক সরকার। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় মৎস্য উদ্যোক্তা ও চাষিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, মাঠ পর্যায়ে চাষিদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি ও মাছের রোগব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য। |








