| “ব্যবহারে চেরিশ ফিড, সাফল্য নিশ্চিত” — এই স্লোগানকে সামনে রেখে আজ ০৯ নভেম্বর ২০২৫, উত্তরবঙ্গের নওগাঁ জেলার পসরা থানার শিশা বাজার এলাকায় আর বি এগ্রো লিমিটেড-এর উদ্যোগে “খামারী সমৃদ্ধি কর্মশালা” অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক খামারীর উপস্থিতিতে দিনব্যাপী এই কর্মশালা প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর বি এগ্রো লিমিটেডের ডিলার মেসার্স শোয়েব এন্ড সিয়াম পোল্ট্রি ফার্ম এন্ড ফিডের স্বত্বাধিকারী মোহাম্মদ আতোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রোটিনের চাহিদা পূরণে পোল্ট্রি খামারীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। যুগোপযোগী উৎপাদন ব্যবস্থা ও মানসম্মত ফিড ব্যবহারের মাধ্যমে এই খাত আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে আর বি এগ্রো লিমিটেডের চেরিশ ফিড দেশের পোল্ট্রি শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তারা মত প্রকাশ করেন। কর্মশালায় আধুনিক ব্রয়লার ব্যবস্থাপনা, মাছ ও পোল্ট্রি খামারের খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়। আর বি এগ্রো লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ কে. এম. গোলাম রসুল (সিনিয়র এজিএম), মোঃ সাইফি নাসির (এজিএম, ফিশ ফিড), মোঃ আনোয়ার হোসেন (ডেপুটি টেকনিক্যাল ম্যানেজার), মোঃ গোলাম রব্বানী (সিনিয়র ডেপুটি ম্যানেজার) এবং মোঃ আল আমিন (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)।
দিনব্যাপী এই কর্মশালা শেষে খামারীদের মধ্যে র্যাফেল ড্রর মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়। |








