চট্টগ্রামের পটিয়ায় কায়সার জেনেটিক্স (ডায়মন্ড গ্রুপ) এর খামারি সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়ায় আজ ০৪ অক্টোবর ২০২৫ কায়সার জেনেটিক্স লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডায়মন্ড সুপার কালার বার্ড-এর পরিবেশক ও খামারি সমাবেশ। উক্ত খামারি সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড গ্রুপের এজিএম সোহেল রানা এবং Hendrix Genetics এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা) মোঃ মহিউদ্দিন মাহি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্যান্য পদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকার খামারি ও ডিলাররা উপস্থিত ছিলেন। তারা ডায়মন্ড সুপার কালার বার্ডের উৎপাদন, পুষ্টি, বাজার সম্ভাবনা ও ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা ডায়মন্ড সুপার কালার বার্ড (SASSO) বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, এই জাতের মুরগি খামারিদের জন্য লাভজনক ও টেকসই ব্যবসার সুযোগ তৈরি করতে পারে। প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তারা তুলে ধরেন, SASSO কালার মুরগি এমন এক উন্নত জাত যা বিভিন্ন ধরনের পরিবেশ ও খাদ্যে সহজে অভিযোজিত হতে পারে এবং তুলনামূলক কম খরচে দ্রুত বৃদ্ধি পায়। উন্নত  বিড্রিং পলিসির মাধ্যমে এই জাতকে এমনভাবে উন্নয়ন করা হয়েছে, যাতে এটি রোগপ্রতিরোধে সক্ষম এবং দেশি মুরগির স্বাদ বজায় রেখেও বাণিজ্যিক উৎপাদনে খামারিদের জন্য অধিক লাভ এনে দেয়। বক্তারা আরও বলেন, সঠিক ব্যবস্থাপনা ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা গেলে SASSO কালার মুরগি খামারিদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে পারে।

ডায়মন্ড সুপার কালার বার্ড-এর মূল বৈশিষ্ট্যসমূহ:

  • ৪০ দিনে ১.০ কেজি+ ওজন অর্জন করে
  • খাদ্য রূপান্তর অনুপাত (FCR) : ১.৮০
  • মৃত্যু হার ২% এর নিচে
  • বিভিন্ন রঙের বার্ড (Multi Color)
  • প্রিমিয়াম মানের মাংস, স্বাদ দেশি মুরগির কাছাকাছি
  • উচ্চ তাপমাত্রা ও আর্দ্র পরিবেশেও ভালো বৃদ্ধি পায়
  • রোগমুক্ত বার্ড
  • প্যারেন্ট স্টক (PS) বার্ড খাঁচায় রাখা হয় ও কৃত্রিম নিষেক (Artificial Insemination) করা হয়, যা খামারিদের জন্য সেরা মানের বাচ্চা নিশ্চিত করে।

বক্তারা বলেন, উন্নত জাতের বার্ড ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের পোল্ট্রি খাত আরও এগিয়ে যেতে পারে। ডায়মন্ড সুপার কালার বার্ড খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।