কুমিল্লায় “পুষ্টিনির্ভর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

“অনাবাদি পতিতজমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন” প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), কুমিল্লা অঞ্চলের আয়োজনে আজ রবিবার “Nutrition Sensitive Food Habit and Healthy Lifestyle” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে কীনোট প্রেজেন্টেশনে পুষ্টিনির্ভর খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পারিবারিক পর্যায়ে পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে টেকসই স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ডিএই-এর উপ-পরিচালক, অতিরিক্ত উপ-পরিচালক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষি তথ্য সার্ভিস, বিএআরআই, বিনা, বিআরআরআই এর বিজ্ঞানীসহ শতাধিক কর্মকর্তা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, উক্ত প্রকল্পের পরিচালক, রিজিওনাল কো-অর্ডিনেটর ও মনিটরিং অফিসার প্রমুখ।

সেমিনার শেষে অংশগ্রহণকারীরা পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।