কুমিল্লায় প্রাণিসম্পদ সপ্তাহকে ঘিরে মাসিক সমন্বয় সভায় কর্মকর্তাদের দিকনির্দেশনা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর, কুমিল্লার উদ্যোগে আজ  নভেম্বর ২০২৫ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার ফান টাউন রিসোর্ট সেন্টারে আয়োজিত এ সভায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন এবং লাইভস্টক এক্সটেনশন অফিসারগণ।

সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও আগাম করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহকে সামনে রেখে খামারি সেবা, রোগ প্রতিরোধ কার্যক্রম, দপ্তরের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মকর্তারা জানান, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জেলার প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করা ও মাঠ পর্যায়ে সেবার মান বাড়ানোই এ সভার মূল উদ্দেশ্য। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহকে কেন্দ্র করে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমও গ্রহণ করা হচ্ছে বলে তারা জানান।