চুয়াডাঙ্গায় খামারিদের নিয়ে আকিজ ফিড কোম্পানির সেমিনার অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫০ জন খামারিকে নিয়ে “আঙিনায় আকিজ ফিড” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর উপজেলার করিমন স্ট্যান্ডে সুমন ফিড হাউজের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ রিজিওনের রিজিওনাল ইনচার্জ মো. ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকিজ এগ্রো ফিড চুয়াডাঙ্গার সিনিয়র অফিসার (সেলস অ্যান্ড মার্কেটিং) পার্থ প্রতীম দে

এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন ঝিনাইদহ রিজিওনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌরভ সিংহ, পোলট্রি টেকনিক্যাল অফিসার ডা. মাহামুদুল হাসান রুবেল, ডা. মো. আলী হোসাইন, এবং সুমন ফিড হাউজের ডিলার মো. সুমন আহম্মেদ প্রমুখ।

বক্তারা খামারিদের উদ্দেশ্যে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, পুষ্টি ব্যবস্থাপনা এবং আকিজ ফিডের গুণগত মান ও সঠিক ব্যবহারের উপর বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, উন্নত মানের খাদ্য এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারই টেকসই ও লাভজনক খামার গঠনের মূল চাবিকাঠি।

খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রাণবন্ত সেমিনারটি ছিল প্রশংসনীয় ও শিক্ষণীয় এক উদ্যোগ। চুয়াডাঙ্গার খামারিরা এ ধরনের সেমিনারকে নিয়মিত আয়োজনের দাবি জানান, যাতে তারা আরও আধুনিক জ্ঞান ও পরামর্শ পেতে পারেন।