মো. মিলন হোসেন সান এগ্রো ফার্মায় যোগদান করেছেন

দেশের কৃষি ও এগ্রো ফার্মাসিউটিক্যাল খাতে দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবী মো. মিলন হোসেন সম্প্রতি সান এগ্রো ফার্মা-তে সহকারী ব্যবস্থাপক (টিম লিডার) পদে যোগদান করেছেন।

এর আগে তিনি এগ্রো সেক্টরের একাধিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে সফলভাবে কাজ করেছেন এবং বিক্রয় ব্যবস্থাপনা, বাজার উন্নয়ন ও টিম নেতৃত্বে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

নতুন দায়িত্বে তিনি সান এগ্রো ফার্মার বিক্রয় টিমকে নেতৃত্ব দেবেন এবং প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ ও কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. মিলন হোসেন ফিড নিউজ বিডি ডট কমের সম্পাদক মোঃ আল-আমিনকে বলেন, “বাংলাদেশের এগ্রো ইন্ডাস্ট্রিকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে সান এগ্রো ফার্মার সঙ্গে কাজ করা আমার জন্য এক নতুন সুযোগ। আমি বিশ্বাস করি, অভিজ্ঞতা ও টিমওয়ার্কের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে পারব।”

এগ্রো সেক্টরের সকল সহকর্মী, বিশেষ করে ফিড মিলার মালিক, নিউট্রিশিয়ান, ডাক্তার ও পারচেজারদের নিকট তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যেন ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।