| বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা Wildlife Conservation Society (WCS) এর উদ্যোগে মৎস্য ও বন বিভাগের সহযোগিতায় ‘রিকুইয়েম হাঙর প্রজাতি’র জন্য নন-ডিট্রিমেন্ট ফাইন্ডিং (NDF) ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাজধানীর বনানীতে অবস্থিত Hotel Sarina-এ আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে মৎস্য অধিদফতর, বন অধিদফতর, Bangladesh Fisheries Research Institute (বিএফআরআই), Bangladesh Fisheries Development Corporation (বিএফডিসি), কাস্টমস, একাডেমিয়া, International Union for Conservation of Nature (আইইউসিএন) এবং CITES ম্যানেজমেন্ট অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক Amir Hossain Chowdhury। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের পরিচালক Dr. Moin Uddin Ahmed।কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে WCS-এর কান্ট্রি ডিরেক্টর Dr. Jahangir Alam এবং বন সংরক্ষক Sanaullah Patwari। কর্মশালায় রিকুইয়েম হাঙর প্রজাতির টেকসই ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে এনডিএফ প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রজাতিটির বর্তমান অবস্থা, ঝুঁকি এবং সংরক্ষণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা হাঙর প্রজাতি সংরক্ষণে জাতীয় সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |







