| আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অ্যাডভান্টা সিড কর্তৃক আয়োজিত ঢেঁড়সের বিভিন্ন হাইব্রিড জাতের ট্রায়াল প্লট পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
পরিদর্শনে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল বারিক, রিজিওনাল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, এবং রাজশাহী টেরিটোরি অফিসার সাব্বির আহম্মেদ। এছাড়াও বিভিন্ন কৃষি ইনপুট কোম্পানির প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢেঁড়সের বিভিন্ন হাইব্রিড জাতের ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলের গুণমান ও স্থানীয় আবহাওয়ার সাথে অভিযোজনযোগ্যতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা ট্রায়াল প্লটে থাকা বিভিন্ন জাতের গাছের বৃদ্ধি, ফুল ফোটা ও ফল ধারণের পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে উচ্চফলনশীল ও কৃষকবান্ধব জাত সম্প্রসারণের বিষয়ে মতামত প্রদান করেন। ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল বারিক বলেন, “অ্যাডভান্টা সিড সবসময় কৃষকদের জন্য মানসম্মত ও উৎপাদনশীল জাত নিয়ে কাজ করছে। এই ট্রায়াল প্লট আমাদের বাস্তব চিত্র দেখার সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে মাঠপর্যায়ে জাত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তারা স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ও বীজ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ দেন। |







