চৌধুরীহাটে পোলট্রি খামারিদের নিয়ে প্যারাগনের প্রশিক্ষণমূলক সেমিনার অনুষ্ঠিত

পোলট্রি খামারিদের দক্ষতা বৃদ্ধি ও সঠিকভাবে মুরগি পালন বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে অনুষ্ঠিত হয়েছে একটি প্রশিক্ষণমূলক সেমিনার। আজ মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) ইউনিক চিকেন হাউসে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটিতে সহযোগিতা করে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ। আয়োজন করে বিসমিল্লাহ পোল্ট্রি ফিড অ্যান্ড মেডিসিন সেন্টার।

অনুষ্ঠানে পোলট্রি খামার ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ, টিকা ব্যবস্থাপনা এবং খামারের উৎপাদন খরচ কমানোর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক পদ্ধতিতে মুরগি পালন করলে উৎপাদন বাড়বে এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। সেমিনারে স্থানীয় খামারিদের পাশাপাশি এলাকার ব্যবসায়ী ও আগ্রহী নতুন উদ্যোক্তারাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে নিয়মিত হলে তারা আরও দক্ষভাবে খামার পরিচালনা করতে পারবেন।

সেমিনারের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যবহুল লিফলেট ও পোলট্রি ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইন বিতরণ করা হয়।