| ১৬ এপ্রিল ২০২৬ নোয়াখালীর সুবর্ণচরে এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেডের আয়োজনে ও মেসার্স মাঈন উদ্দিন পোল্ট্রি এন্ড ফিশ ফিড এর সৌজন্যে “মডেল খামার গড়ি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোঃ ফেরদোস ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় খামারিরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন। সেমিনারে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে মানসম্মত ফিড ব্যবহারের পাশাপাশি সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন বাড়বে এবং খামারিরা অধিক লাভবান হবেন। অনুষ্ঠানে খামারিদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে খামারিরা আরও দক্ষতা অর্জন করতে পারেন এবং টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে সক্ষম হন। |







