| দেশের স্বনামধন্য ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান পদ্মা ফিড এন্ড চিকস লিমিটেড এর আয়োজনে ডিলার ও কর্মকর্তাদের অংশগ্রহণে দুই ধাপে সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ এবং ২৬ থেকে ২৯ জানুয়ারি ২০২৬ এই দুই সময়ে আয়োজিত ভ্রমণে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১২০ জন নিয়মিত ডিলার ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ভ্রমণ কর্মসূচিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল হক, জিএম (অপারেশন) মোঃ শাহীনুর আলম, ডিরেক্টর (অপারেশন) সৌরভ সাহা, ডিরেক্টর মোঃ রাশেদুজ্জামান এবং এজিএম (এডমিন) অমিত সাহা উপস্থিত ছিলেন। সুন্দরবনের মনোরম প্রাকৃতিক পরিবেশে দৃষ্টিনন্দন ও লাক্সারি শিপে অবস্থানকালে ডিলার ও কর্মকর্তারা বিভিন্ন ঘরোয়া খেলাধুলা, বিনোদনমূলক আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজিত র্যাফল ড্র। ভ্রমণ সমাপ্তির প্রাক্কালে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা ও পরিচালকদের উপস্থিতিতে একটি ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসার অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিলার নেটওয়ার্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন খেলাধুলা ও র্যাফল ড্র এর বিজয়ীদের পাশাপাশি বিগত বছরের সর্বোচ্চ ফিড বিক্রেতা (পোল্ট্রি ও ফিশ ক্যাটাগরি) মোট ৭ জন সফল ডিলারকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ভ্রমণ ও মিলনমেলা ডিলার ও কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দলগত ঐক্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করে, যা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পদ্মা ফিড এন্ড চিকস লিমিটেড ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনামূলক ও সম্পর্ক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়। |








