পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমানের বিএলআরআই পরিদর্শন

২২ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) পরিদর্শন করেছেন। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বন, মৎস্য ও প্রাণিসম্পদ উইং-এর অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায় এবং পরিকল্পনা কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিকাল ৩টায় বিএলআরআইতে পৌঁছালে তাকে স্বাগত জানান মহাপরিচালক ড. শাকিলা ফারুক। পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহাপরিচালক। সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জলবায়ু সহিষ্ণু প্রাণিসম্পদ উৎপাদন গবেষণা কেন্দ্রের দপ্তর প্রধান ড. সরদার মোহাম্মদ আমানুল্লাহ।

উপস্থাপনা শেষে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় সচিব ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সুষম খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রাণিসম্পদের ভূমিকা অপরিসীম।” তিনি বিএলআরআই এর গবেষণা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সচিব মহোদয় ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণাগার ও গবেষণা খামারসমূহ ঘুরে দেখেন। এসময় পরিকল্পনা কমিশন ও বিএলআরআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।