| “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক এক সেমিনার বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কেন্দ্র, বগুড়ার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। মূলপ্রবন্ধ উপস্থাপক ড. মোঃ আঃ মজিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, কৃষি মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন ড. মোঃ জুলফিকার হায়দার, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া। সেমিনারে বক্তারা বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফলিত পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ ভোজন ও খাদ্যের সুষম ব্যবহার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বারটান বগুড়া আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আবু বাকি। |







