| দেশের পোল্ট্রি খাতের টেকসই উন্নয়ন ও চিকিৎসা সেবার মানোন্নয়নে সম্প্রতি পল্লী চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের আয়োজনে এ সভায় পোল্ট্রি চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের জিএম এস. এম. এ. হক। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র ডিজিএম ডা. মুসা কালিমুল্লাহ এবং জুনিয়র এজিএম ডা. কাজী নাজমুল হক। আয়োজকরা জানান, দেশের ক্রমবর্ধমান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পোল্ট্রি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতে সঠিক চিকিৎসা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হলে চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত জরুরি। সভায় বক্তারা বলেন, পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, নতুন ধারণা বিনিময় এবং সমস্যার সমাধান খুঁজে বের করাই হবে ভবিষ্যৎ কৌশল। |







