| সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার’র সমন্বিত জরিপের আলোকে বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে শনিবার এ তালিকা প্রকাশ করে।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা হলেন- কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো: আক্তারুজ্জামান খান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ, প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: তাহজিব-উল-আরিফ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম। এছাড়া মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো: তানভীর রহমান, একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো: ফজলে রোহানী, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: শাহজাহান, প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল হান্নান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের এই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন ৭১টি প্রতিষ্ঠানের ২৮৬ জন গবেষক। প্রকাশিত তালিকায় থাকা ১২ জনের মধ্যে ১১ জন শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। |







