পুষ্টিরাজ ফিড এর উদ্যোগে খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ করে তুলতে পুষ্টিরাজ ফিড-এর উদ্যোগে একটি খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড এর সৌজন্যে এবং স্থানীয় ডিলার প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজ, কোটালিপাড়া, গোপালগঞ্জ এর আয়োজনে ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবর্ষী মুখার্জি, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), নর্থসাউথ রিজিওন, আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে লাভজনক খামার পরিচালনার জন্য সঠিক পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো হলে দেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে।

সেমিনারের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ কারিগরি আলোচনা উপস্থাপন করেন ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ সাকিল, হেড অব টেকনিক্যাল সার্ভিস, আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড। তিনি খামার ব্যবস্থাপনায় সুষম খাদ্য প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন খরচ কমিয়ে লাভ বৃদ্ধি এবং খামারের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তার বক্তব্য খামারিদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হান্নান মোল্লা, প্রোপ্রাইটর, মোল্লা এন্টারপ্রাইজ। তিনি তার বক্তব্যে পুষ্টিরাজ ফিড-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সেমিনার খামারিদের বাস্তব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় খামার শিল্পের উন্নয়নে সহায়ক হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার; ডাঃ সুজন আহমেদ, টেকনিক্যাল সার্ভিস অফিসার এবং এ্যারিস্টটল ঘোষ, সিনিয়র অফিসার, গোপালগঞ্জ টেরিটোরি। তারা খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং খামারিদের প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওহিদুজ্জামান, ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, পুষ্টিরাজ ফিড, বরিশাল জোন। তিনি সেমিনারের পুরো কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করেন এবং উপস্থিত সকল অতিথি ও খামারিদের ধন্যবাদ জানান।

সেমিনারে স্থানীয় বিপুল সংখ্যক খামারি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের তথ্যবহুল ও বাস্তবমুখী আয়োজন নিয়মিত করার জন্য পুষ্টিরাজ ফিড ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।