| ৩ নভেম্বর ২০২৫ দেশের উত্তরাঞ্চলের ডিলারদের নিয়ে আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর রিজিওনাল ডিলারস মিট অনুষ্ঠিত হয়েছে বগুড়ার মোমো ইন হোটেলে। এতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ২৮০ জন ডিলার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হাবিব উল্লাহ, হেড অফ অপারেশন মোঃ শাহীন শরীফসহ প্রতিষ্ঠানের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ডিলারগণ সক্রিয়ভাবে অংশ নেন এ মিলনমেলায়।
আয়োজনে ব্যবসার বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কোম্পানি ও ডিলারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তাগণ ডিলারদের দীর্ঘমেয়াদি আস্থা, সহযোগিতা ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি ছিল পারস্পরিক মতবিনিময় ও আগাম দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা আকিজ এগ্রো ফিড ও ডিলারদের বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। |







