বরগুনায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

বরগুনায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করেছেন মো. নূরুল ইসলাম মণি। বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম মোল্লা এবং মো. কুদরত-ই-খুদা। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

আলোচনা সভায় বক্তারা কৃষি প্রযুক্তির আধুনিকায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত তিন দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ১১টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, পুষ্টিসমৃদ্ধ খাদ্য ও কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে।

এ ছাড়া কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রদর্শিত পণ্য ও প্রযুক্তি দেখতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী ১৬ মে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।