বাংলাদেশে জলবায়ু–সহনশীল মৎস্য ও অ্যাকুয়াকালচার উন্নয়নে FAO’র প্রকল্পের সফল অগ্রগতি

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মৎস্য ও অ্যাকুয়াকালচার খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। FAO Bangladesh–এর তথ্য অনুযায়ী, “Community-based Climate Resilient Fisheries and Aquaculture Development in Bangladesh” শীর্ষক প্রকল্পটি দেশের নয়টি উপজেলায় বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে ক্ষমতায়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রকল্পের মাধ্যমে ১২৭টি কমিউনিটি-বেসড অর্গানাইজেশন (CBO)-এর সক্ষমতা বৃদ্ধি পায়। প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু-সহনশীল ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন কৌশল গ্রহণের ফলে এসব প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে মৎস্য উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

এ উদ্যোগে যুক্ত অংশগ্রহণকারী পরিবারগুলোর গড় আয় ৩৩% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে ৭২.৬% পরিবারে মাছ উৎপাদন উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে—যা খাদ্য নিরাপত্তা, পুষ্টি, জীবিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে একটি বড় অর্জন।

FAO জানায়, কমিউনিটি সদস্যরা এখন নিজেদের উদ্যোগ, উদ্ভাবন এবং সাফল্যের গল্পগুলো “মডেল” হিসেবে তুলে ধরছেন। এর মাধ্যমে অন্যরাও জলবায়ু-সহনশীল মৎস্য চর্চা সম্পর্কে অনুপ্রাণিত হচ্ছেন।

এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় টেকসই মৎস্য উৎপাদন ও অ্যাকুয়াকালচার উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।