বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এ পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে এবং PARTNER, APCU-BARC এর অর্থায়নে ‘Trade Dynamics and Strategic Interventions in Global Agricultural Markets’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) রাজধানীর বিএআরসি’র সভাকক্ষ-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের Cornell University-এর অধ্যাপক ও প্রশিক্ষণের রিসোর্স স্পিকার Dr. Andrew Reid Bell.

প্রশিক্ষণে বিএআরসি’র নার্সভুক্ত বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে বৈশ্বিক কৃষিপণ্যের বাজার পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্যের গতিশীলতা এবং কৃষিখাতে কৌশলগত হস্তক্ষেপ বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দেশের কৃষি গবেষণা ও নীতি নির্ধারণে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং কৌশলগত পরিকল্পনায় গবেষক ও কর্মকর্তারা আরও দক্ষ হয়ে উঠবেন।