| বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর মাসিক পর্যালোচনা সভা ৭ এপ্রিল ২০২৬ তারিখে বিএআরসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন মো. আব্দুল মোত্তাকিন, পরিচালক (সাপোর্ট সার্ভিস) ও সদস্য সচিব, কাউন্সিল মাসিক পর্যালোচনা সভা।
সভায় বিগত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং বিভিন্ন চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বিএআরসি’র বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় গবেষণা কার্যক্রমের গতি ত্বরান্বিত করা এবং কাউন্সিলের বিভিন্ন সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। |







