বিএআরসিতে ক্লাইমেট স্মার্ট অ্যান্ড নিউট্রিশন সেনসিটিভ অ্যাগ্রিকালচার বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর শস্য বিভাগ কর্তৃক আয়োজিত ‘Climate Smart and Nutrition Sensitive Agriculture’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার বিএআরসি’র সভাকক্ষ–২ এ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম। তিনি তার বক্তব্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে আধুনিক কৃষি প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফসলের উন্নত ও নিরাপদ জাতের উন্নয়ন ও সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধিতে গবেষণাভিত্তিক আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি গবেষণা কার্যক্রমে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) এবং ড. মোঃ আশরাফুল আলম, এজেন্সি প্রোগ্রাম ডাইরেক্টর, এপিসিইউ–বিএআরসি ও পার্টনার ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. শাহ মোঃ মনির হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ। স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর এবং বিএআরসি’র শস্য বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জহিরুল ইসলাম।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে নার্সভুক্ত প্রতিষ্ঠানসহ মোট ১৯টি প্রতিষ্ঠানের ২৫ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু সহনশীল ও পুষ্টিসংবেদনশীল কৃষি প্রযুক্তি সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।