বিএআরসি’র মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র মাসিক পর্যালোচনা সভা আজ ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা ও পরিচালনা করেন মোঃ আব্দুল মোত্তাকিন, পরিচালক (সাপোর্ট সার্ভিস) ও সদস্য সচিব, কাউন্সিল মাসিক পর্যালোচনা সভা।

সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হয়। এছাড়া চলমান ও ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণসহ প্রশাসনিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

মাসিক পর্যালোচনা সভায় বিএআরসি’র সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সভার মাধ্যমে বিএআরসি’র গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় ও কার্যকারিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।