| ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার): সার বিষয়ক উপকমিটির একটি বিশেষ সভা আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আবদুছ ছালাম।
সভায় উপকমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশের সার ব্যবস্থাপনা, উৎপাদন, সরবরাহ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া কৃষকদের মাঝে সময়মতো মানসম্মত সার পৌঁছে দিতে করণীয় বিষয়ে মতামত প্রদান করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সার খাতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। |







