| দেশের পোলট্রি ব্রিডিং ও হ্যাচারি উদ্যোক্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) আগামী দুই বছরের (২০২৬-২০২৭) জন্য তাদের নতুন নেতৃত্ব গঠন করেছে। নতুন এই কমিটিতে সভাপতি মাহাবুবুর রহমান এবং সাধারন সম্পাদন হিসেবে শাহ ফাহাদ হাবিব নির্বাচিত হয়েছেন। শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তাদের নিয়ে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন সভাপতি মাহাবুবুর রহমান দীর্ঘদিন ধরে বাণিজ্যিক পোলট্রি উৎপাদন ও হ্যাচারি ব্যবস্থাপনায় যুক্ত রয়েছেন। তাকে সহযোগিতা করবেন সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা ইহতেশাম বি. শাহজাহান এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত মো. আনোয়ারুল হক। সংগঠনের প্রশাসনিক দায়িত্বে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহ ফাহাদ হাবিব। যুগ্ম সম্পাদকের পদে রয়েছেন মো. মাসুম মিয়া। আর আর্থিক বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ক্বাজী গাফফার আহমেদকে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন ইমরান উদ্দিন সাগর (সাংগঠনিক সম্পাদক), সাহেদা পারভীন তৃষা (সাংস্কৃতিক সম্পাদক), সাদিয়া সাবা (গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক) এবং রাগেবুল ইসলাম রাইয়েম (দপ্তর সম্পাদক)। নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পারাগন পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন খালেদ, নাহার অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান (টুটুল), কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসান এবং প্রোভিটা ব্রিডার্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নবী ভূঁইয়া। সব মিলিয়ে, নতুন নেতৃত্বের হাতে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পোলট্রি ব্রিডিং খাতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। অভিজ্ঞতা ও সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে তারা খাতের দীর্ঘদিনের চ্যালেঞ্জ মোকাবিলা, নীতিগত সহায়তা আদায় এবং টেকসই উৎপাদন ব্যবস্থার পথ সুগম করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে। নতুন কমিটির কার্যক্রম ভবিষ্যতে দেশের পোলট্রি শিল্পে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন আশাই এখন সবার। |







