| অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার সকাল ৭ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হোসেন্দী ও ইমামপুর ইউনিয়নের মোট ৭৮ জন সুফলভোগীর প্রত্যেককে ৩টি করে ভেড়া প্রদান করা হয়। এতে মোট ২৩৪টি ভেড়া বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর পরিচালক (সম্প্রসারণ) ডা: বেগম শামছুন্নাহার আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডা: আবদুর রহিম, মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার এম. এ. জলিল এবং গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: রিগান মোল্লা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মো: রকিবুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার জনাব আশিকা হায়দারি সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, “চরাঞ্চলে বসবাসরত খামারি ও কৃষকদের টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকার সবসময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। ভেড়া বিতরণ কর্মসূচি এর একটি অংশ।” অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রদত্ত ভেড়াগুলো সুফলভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। |







