| শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও বাজারে “যুগোপযোগী সফল মাছ চাষ পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ নভেম্বর ২০২৫ এ অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে পুষ্টিরাজ ফিড, সহযোগিতায় ছিলেন মেসার্স সরদার এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন সোহাগ, হেড অব টেকনিক্যাল সার্ভিস (ফিশ ফিড), আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড, পুষ্টিরাজ ফিড। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই ও লাভজনক মাছ চাষ সম্ভব। পুষ্টিরাজ ফিড সবসময় মাঠ পর্যায়ের চাষিদের পাশে থেকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিলন সরদার, প্রোপ্রাইটর, মেসার্স সরদার এন্টারপ্রাইজ। তিনি স্থানীয় মাছচাষিদের উদ্দেশ্যে বলেন, “গুণগতমানের ফিড, স্বাস্থ্যকর পানি ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণই মাছ চাষের সফলতার মূল চাবিকাঠি।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওহিদুজ্জামান, ম্যানেজার, বরিশাল জোন, আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড। এছাড়াও বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, শরীয়তপুর টেরিটরি এবং মহিউদ্দিন সরদার, প্রোপ্রাইটর, মেসার্স সরদার এন্টারপ্রাইজ। বক্তারা তাদের বক্তব্যে যুগোপযোগী মাছ চাষের আধুনিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, পানির গুণগত মান নিয়ন্ত্রণসহ টেকসই চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় মাছচাষি, উদ্যোক্তা ও ডিলাররা অংশগ্রহণ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মাঝে শিক্ষণীয় উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। |







