| শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’ উপলক্ষে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশরাফুল হক এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জাতীয় উন্নয়নে তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। |







