| শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক (মামুন)-এর পিতা (ইন্তেকালকালে বয়স ৭৬ বছর) গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ৭টা ০০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং এই শোকাবহ সময়ে ডা. আনোয়ারুল হক (মামুন) ও তাঁর পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। |







