স্মৃতিতে অম্লান শিল্পোদ্যোক্তা মরহুম আবুল কালাম আজাদ-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

৩ ডিসেম্বর ২০২৫, বুধবার সিনিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক ম্যানেজিং ডাইরেক্টর মরহুম আবুল কালাম আজাদ-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করা হয়েছে। ২০২০ সালের এই দিনে তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরলোক গমন করেন।

বাংলাদেশের ওষুধ শিল্পে তাঁর অসামান্য অবদান তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। একই সঙ্গে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, জামালপুরের গর্বিত কৃতি সন্তান, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর সদস্য এবং এ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর প্রতিষ্ঠাতা সদস্য। দেশের উন্নয়ন ও শিল্পখাতের বিকাশে তাঁর উদ্যোগ, সততা ও মানবিকতা আজও অনুপ্রেরণার উৎস।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া প্রার্থনা করেছেন। মরহুম আবুল কালাম আজাদ-এর কর্মময় জীবন ও আদর্শ যেন আগামীর প্রজন্মকে সেবা ও মানবিকতায় উদ্বুদ্ধ করে—এ প্রত্যাশা সকলের।